রাজনগরে ইউপি মহিলা সদস্যের বিরোদ্ধে অনিয়মের অভিযোগ অর্ধ্বশত মানুষের

July 27, 2020,

স্টাফ রিপোর্টার॥  রাজনগর উপজেলায় এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে ক্ষেপেছেন স্থানীয় এলাকাবাসী। উপজেলার মনসুরনগর ইউনিয়নের মহিলা সদস্য সুফিয়া বেগমের বিরোদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়টি এনে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা । সম্প্রতি জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, সুফিয়া বেগম নির্বাচিত হওয়ার পর থেকে স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছেন। তার বিরোদ্ধে বয়স্ক ভাতা,প্রতিবন্ধি ভাতা,বিধবা ভাতা প্রাপ্ত সুবিদা ভোগিদের নাম নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ রয়েছে অনেক দিন ধরে। টাকার বিনিময়ে তিনি সুবিদা ভোগিদের নাম নির্বাচন করে দেন। গ্রামের কয়ছর মিয়া জানান, মহিলা সদস্য টাকা ছাড়া কাউকে কোন সুবিদা দেন না। উপজেলার ৮ নং মনসুর নগরের ৭,৮ও ৯ নং ওর্য়াডের তাহারলামু গ্রামের মহিলা সদস্য সুফিয়া বেগম  গ্রামের যুব সমাজের বিরোদ্ধে মিথ্যা বানোয়াট প্রচারণা চালিয়ে আসছেন। বিষয়টি নিয়ে গ্রামবাসি বৈঠক করে । সালিসি বোর্ডের মাধ্যমে এ ঘটনা নিষ্পত্তির চেষ্টা করা হয়। কিন্তু তিনি এ ব্যাপারে কোন সহযোগিতা করেননি। অবশেষে অতিষ্ট হয়ে তার বিরোদ্ধে প্রায় অর্ধ্ব শতাধিক মানুষ জেলা প্রশাসক বরাবরে  লিখিত অভিযোগ দায়ের করেন। ইউপি সদস্য সুফিয়া বেগমের সাথে শনিবার সন্ধ্যায় মুঠোফোনে আলাপচারিতা হলে তিনি জানান, তিনি অনিয়ম-দূর্নীতির সাথে জড়িত নন। যাদের নামে তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে, খুদ তারা দস্তখতও দেননি এমনটা তাকে জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com