জন্মাষ্টমী উপলক্ষে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শুভেচ্ছা

August 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি জন্মাষ্টমীর শুভক্ষণে মৌলভীবাজার-১ ( বড়লেখা – জুড়ি) আসনের জনগণসহ সারা দেশের হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

১১ আগস্ট মঙ্গলবার এক শুভেচ্ছা বাণীতে মন্ত্রী বলেন,‘সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মূলবাণী মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও শুভেচ্ছার পরিসর বিস্তৃত করা। সকল কালে, সকল যুগে বিভিন্ন ধর্মের প্রবক্তারা মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে চালিত হওয়ার উপদেশ দিয়েছেন। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সকল ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে দৃঢ়ভাবে বিশ্বাসী। আমি জন্মাষ্টমীর এই শুভক্ষণে সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com