জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬, কবিতা আবৃত্তিতে দেশ সেরা মৌলভীবাজারের মেয়ে তুলনা
স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে ‘গ’ বিভাগে মৌলভীবাজারের মেয়ে তুলনা ধর তুষ্টি প্রথম হয়েছে। তুলনা মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সবার সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন।
জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ১৯ জানুয়ারী ২০২৬ তারিখে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে দেশের ৮ বিভাগের সেরা ৮ জন এবং ঢাকা মহানগর থেকে ১ জন সহ মোট ৯ জন প্রতিযোগিদের সাথে প্রতিযোগিতা করে দেশ সেরা হন মৌলভীবাজারের মেয়ে তুলনা ধর তুষ্টি।
২০ জানুয়ারী ২০২৬ তারিখে আনুষ্ঠানিক ভাবে ঢাকা¯’ ওসমানী স্মৃতি মিলনায়নে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার নিকট থেকে দেশ সেরার ট্রপি, সার্টিফিকেট ও সম্মানী গ্রহণ করেন তুলনা। তার পৈত্রিক বাড়ী কুলাউড়া উপজেলার চুনঘর গ্রামে। তার পিতা তপন কান্তি ধর বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। মাতা-লিপি রাণী ধর একজন গৃহিণী। তারা সকলের কাছে দোয়া আর্শিবাদ প্রত্যাশি।



মন্তব্য করুন