বড়লেখায় যুবলীগের উগ্যোগে গ্রেনেড হামলা দিবস পালিত

August 21, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা যুবলীগের উদ্যোগে ২১ আগষ্ট শনিবার দুপুরে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে কেন্দ্রিয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ বাদশার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক ঝুনু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com