বড়লেখায় ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

September 14, 2021,

আব্দুর রব॥ বড়লেখা থানা পুলিশ আব্দুর রব ওরফে রবাই (৪৫) নামক ধর্ষণ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় থানার সেকেন্ড অফিসার সুব্রত কুমার দাস বিয়ানীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। সে রবাই উপজেলার মাইজগ্রাম গ্রামের জরি মিয়ার ছেলে।
থানার সেকেন্ড অফিসার সুব্রত কুমার দাস ধর্ষণ মামলার পলাতক আসামী আব্দুর রব ওরফে রবাইকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর এলাকার ১৯ বছরের এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়। ধর্ষণ মামলার পরই সে গা ঢাকা দিয়েছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com