বড়লেখায় ৩ ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

October 5, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় তিনটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার কাঠালতলী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় মৌলভীবাজার ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, যথাযথ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, অনিবন্ধীত ওষুধ রাখা ও অপরিচ্ছন্নভাবে ওষুধ সংরক্ষণ এবং লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে উপজেলার কাঁঠালতলী বাজারের এনসিএম ফার্মেসি, অভিষেক ফার্মেসি ও মিতা ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী অনিয়মের কারণে তিনটি ফার্মেসিকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com