খুন ও ডাকাতি মামলার পলাতক আসামি ১১ বছর পর গ্রেপ্তার

October 6, 2021,

স্টাফ রিপোর্টার॥ খুন ও ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ রফিক উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে মঙ্গলবার রাতে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে রফিক উদ্দিন (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে। রফিক উদ্দিন একই ইউনিয়নের মুড়াউল গ্রামের (চন্ডিনগর) মৃত ইছরাব আলীর ছেলে।
জানা যায়, ২০০৯ সালে সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকায় খুনসহ একটি ডাকাতির ঘটনা ঘটে। রফিক উদ্দিন এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই হযরত আলী,এএসআই মো. এরশাদ মিয়া ও এএসআই আব্দুল আওয়াল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ৬ অক্টোবর বুধবার বিকেলে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com