বড়লেখায় মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি, উপজেলা প্রশাসনের মতবিনিময়

October 6, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় আসন্ন দূর্গাপূজা উদযাপনের লক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জা ও প্রতীমা স্থাপনের কাজ। এবার উপজেলার ১৩৪টি সার্বজনিন মণ্ডপে হচ্ছে শারদীয় মূর্গাপূজা। আগামী ১১ অক্টোবর সুষ্ঠুভাবে দূর্গাপূজা শুরুর লক্ষে উপজেলা ও থানা প্রশাসন ৬ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার পাল, পল্লীবিদ্যুতের ডিজিএম এমাজুদ্দিন সরদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট ডা. রামেন্দ্র সিংহ, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, সিরাজ উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com