কুলাউড়ায় পুলিশের অভিযানে নিষিদ্ধ সিরাপসহ ৩ কারবারি গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা ও ভারতীয় আমদানি নিষিদ্ধ ২০ বোতল সিরাপসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীরের নির্দেশনায় ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে ১৫ অক্টোবর শুক্রবার রাতে বড়লেখা-কুলাউড়া পাকা রাস্তার আছুরীঘাট ব্রীজের নিকটে পুলিশ এক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জয়চন্ডি ইউনিয়নের দিলদারপুর নিবাসী পলাশ বড়ুয়া, দিপ্ত দাস ও লিমন বর্ধনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ভারতীয় আমদানি নিষিদ্ধ ২০ বোতল সিরাপ উদ্ধার করে জব্দ করে।
এ ব্যাপারে কুলাউড়া থানায় মাদক মামলা দায়ের করে আসামিদের মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানান।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন এসআই মো. হারুনুর রশিদ ও এএসআই মোহাম্মদ আবু আহম্মেদ সুজনসহ সঙ্গীয় ফোর্স।



মন্তব্য করুন