কুলাউড়ায় শিশু একাডেমির ঈদে মিলাদুন্নবি উদযাপন

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদযাপন করা হয়েছে। বুধবার ২০ অক্টোবর এ দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল- হামদ-নাত-কেরাত প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার এর পরিচালনায় পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, কুলাউড়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের ফ্লিড সুপারভাইজার আব্দুর রকিব, উত্তরবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মো. ইমরান হোসেন ও পেশ ইমাম সৈয়দ আতিকুল হোসেন।
পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।



মন্তব্য করুন