কুলাউড়া সদর ইউনিয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেয়েছেন মোছাদ্দিক আহমদ নোমান।
মঙ্গলবার ২৬ অক্টোবর বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোননয়ন বোর্ড কুলাউড়ার ১৩ টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করে।
২৮ অক্টোবর বিকালে ঢাকা থেকে কুলাউড়া এসে পৌঁছালে সমর্থক ও দলের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এর পরে সহস্রাধিক সমর্থক ও নেতাকর্মীরা শহর থেকে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে
পিরেরবাজার হয়ে গাজীপুর বাজারে এসে
আনন্দ মিছিল করে। এসময় সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পথসভার মাধ্যমে শেষ হয়।
মোছাদ্দিক আহমদ নোমান নিজের প্রথম পথসভায় নির্বাচনী বক্তব্য না দিয়ে ঐক্যের ডাক দেন। এসময় তিনি তাঁর প্রতিযোগী আওয়ামী লীগের পাঁচ প্রার্থী অধ্যাপক শাজাহান, আব্দুস শহীদ, আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, শাহাদাৎ হোসেন চৌধুরী এবং নার্গিস আক্তার বুবলীকে জননেত্রী শেখ হাসিনার সম্মানার্থে প্রার্থিতা প্রত্যাহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান। বিনিময়ে তিনি আজীবন কৃতজ্ঞ থাকার অঙ্গীকার করেন এবং মিলেমিশে ভবিষ্যৎ রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্য করুন