কুলাউড়ায় জাপা’র দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

October 30, 2021,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। উক্ত সম্মেলনে জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মো. আজির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে এম এ মালিক নির্বাচিত হয়েছেন। জানা যায়, সভাপতি পদে ৪ জন ও সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. খুরশীদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মবশ্বির আলীর পরিচালনায় পৌর এলাকার স্কুল চৌমুহনীস্থ পালকি কমিউনিটি সেন্টারে গত ২৭ অক্টোবর বুধবার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক এমপি,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জননেতা অ্যাড. মো. মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব হাজী মো. কামাল হোসেন।
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাড. মো. মাহবুবুল আলম শামীম সম্মেলন সফল ও সার্থক করার জন্য দলের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com