কুলাউড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে চমক দেখাতে চান জুবের খাঁন

October 30, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান স্বতন্ত্র প্রার্থী জুবের আহমদ খাঁন এবার চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে চমক দেখাতে পারেন। গত দুই নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হলেও এবছর তিনি বিজয়ের ব্যাপারে খুবই আশাবাদী। বিগত ১৫ বছরে ইউনিয়নের জনগনের সাথে মিলেমিশে থেকে মানুষের সুখে-দুঃখে সম্পৃক্ত থাকায় তিনি এবারের নির্বাচনে আছেন অনেকটা সুবিধাজনক অবস্থানে।
গাজিপুরের বিশিষ্ট ষোলপনি বিচারক সাবেক ২ বারের মেম্বার মরহুম সুরুজ খান ওরফে কালা মিয়ার সুযোগ্য সন্তান জুবের আহমদ খানের রয়েছে জেলা ব্যাপী পরিচিতি। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, পিতার আদর্শ ও সমাজসেবাকে বুকে লালন করে ইউনিয়নবাসীর মনের মনি কোঠায় তিনি স্থান করে নিয়েছেন। ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। এসব কারনে তিনি ইউনিয়নবাসীর মধ্যে আছেন একটি সুবিধা জনক অবস্থানে। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
জুবের আহমদ খাঁন বলেন, ২০১১ সালের ইউপি নির্বাচনে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে ১৭শ ভোট, ২০১৬ সালে চশমা প্রতীকে ১৮০০ ভোট পেয়ে তিনি নিকটতম প্রতিদ্ধন্ধি হিসাবে পরাজিত হন। কিন্তু নির্বাচিত প্রার্থীর চেয়ে মাত্র সাড়ে ৩ শ ভোটে তিনি পরাজিত হলেও মাঠ ছাড়েননি। গত নিবাচনে গাজিপুর চা বাগান, ঝিমাই চা-বাগান, আলাউদ্দিন স্কুল কেন্দ্রে বিজয়ী হয়েছিলেন। এ বছর ভোটাররা তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন বলে তিনি জানান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, একটি পরিবারের মধ্যে চেয়ারম্যানের নেতৃত্ব ২৪ বছর থাকায় মানুষ পরিবর্তনের পক্ষে। মানুষ চাচ্ছে পরিবর্তন আসুক। তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলের ভোটে ইনশাল্লাহ তিনি এবার নির্বাচিত হবেন।
জুবের আহমদ খান আরো বলেন, ২০০০ সালে জনতাবাজারে নির্মিত বর্তমানে বন্ধ ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালু করবো। জনগণের সামনে বাৎসরিক বাজেট পেশ করবো। সরকারী সকল বরাদ্দগুলো সুষম বন্টন করবো। কোন লুকোচুরি নেই। শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবো। তিনি বলেন, ইউনিয়নের সকল কাঁচা রাস্তা পাকাকরবো। পুরো ইউনিয়নে লাইটিং করে দেবো। পানির সমস্যার সমাধান করবো।
জুবের আহমদ খান দলমত নির্বিশেষে আগামী ২৮ নভেম্বর তাকে নির্বাচিত করে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করার সুযোগ প্রদানের জন্য ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com