কুলাউড়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার প্রধান আসামী গ্রেফতার 

November 3, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়ায় তৃতীয় শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুকবকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।

অভিযুক্ত যুবকের নাম আব্দুল ওয়াহিদ (১৯)। অভিযুক্ত ওয়াহিদ কুলাউড়া থানার ভাটারা ইউনিয়নের ইসলামনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে অনেক ধরে ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ঘটনার দিন  ৩০ অক্টোবর শনিবার সকাল ৯ টার দিকে ভিকটিম পাশের বাড়িতে যাওয়ার পথে অভিযুক্ত আব্দুল ওয়াহিদ জোর পূর্বক তাকে ধরে জঙ্গলের ভিতর নিয়ে যায় এবং তার জামাকাপড় খুলে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের আর্তচিৎকার শুনে লোকজন চলে আসলে অভিযুক্ত আব্দুল ওয়াহিদ দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আমিনুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে জানান অভিযোগ পাওয়ার সাথে অভিযান পরিচালনা করে অভিযুক্ত আব্দুল ওয়াহিদকে গ্রফতার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভুষন রায় বলেন মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com