কুলাউড়ায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে যুবকের মৃত্যু
November 3, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবঐ ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সাব্বির আহমদ (১৯) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ৩ নভেম্বর সকালে মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের উত্তর পাবঐ গ্রামে ক্যারাম বোর্ড খেলা নিয়ে মঙ্গলবার ২ নভেম্বর দুপুরে আব্দুর রশিদের ছেলে সাব্বির একই গ্রামের দুলাল মিয়ার ছেলে তায়জুলের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাব্বির গুরুতর আহত হয়। আহত সাব্বিরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সাব্বিরের মৃত্যু হয়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য করুন