কামরুল গীটার শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত

November 13, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কুলাউড়ার সন্তান হাওয়াইয়ান গিটারিস্ট কামরুল হাসান।
১১ নভেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুর রহমান বাচ্চু এবং সাধারণ সম্পাদক ফরহাদ আজিজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য কামরুল হাসান ১৯৯৯ সালে সুলতান মুহাম্মদ ইদ্রিস লেদু এবং পরবতীতে এমাদুল মান্নান চৌধুরী তারহামের হাত ধরে গীটার সাধনা শুরু করেন। চার ভাই বোনের মধ্যে কামরুল হাসান সবার ছোট। বড় ভাই প্রেস ক্লাব কুলাউড়ার সাবেক সভাপতি কয়ছর রশিদ বর্তমানে আমেরিকা প্রবাসী। বড় দুই বোন ইংল্যান্ড এবং কানাডা প্রবাসী। পিতা মরহুম শাফাত উদ্দিন আহমেদ ছিলেন প্রধান শিক্ষক। মাতা নিলুফার ইয়াসমিন সাধারণ গৃহিনী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com