কুলাউড়ার সঞ্জয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত নেতা-কর্মীর আনন্দ মিছিল

কুলাউড়া প্রতিনিধি॥ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য পদে নির্বাচিত হওয়ার পর ১৪ নভেম্বর রবিবার সঞ্জয় পাশী জয় প্রথম বারের মত নিজ উপজেলায় আসায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করা হয়। কুলাউড়া শহরের প্রধান সড়কে তাকে নিয়ে আনন্দ মিছিল করেন।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, খালেদ খান, রকি হাসান রিংকু, অমর আহমদ, শাহ নেওয়াজ তাসনিম, ফুয়াদ আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, মাসুম আহমেদ, রুহেল আহমেদ, রিহাব আহমেদ, আলিফ খান, অপূর্ব খান, আরফিন আহমদ, মিঠু, আরিফ আহমদ, মাহফুজুর রহমান, আব্দুলাহ, সামাদ আহমদ, আব্দুলাহ আল মাসুদ, এনামুল ইসলাম, সাজন আহমদ, মাহিন আসলাম, আল-আমিন, শাহ বদর, রিয়াজুল ইসলাম, মুমিন আহমদ, আফজাল আহমদ, সৌরভ দাস শুভ্র, নায়েম আহামদ লিমন।
মিছিল শেষে পথসভার বক্তব্যে সঞ্জয় পাশী জয় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকশফিউল আলম চৌধুরী নাদেল’র প্রতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য’র প্রতি।
১২ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছিলেন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সন্তান সঞ্জয় পাশী জয়। বাংলাদেশ ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সিলেট জেলা শাখা এবং মহানগর শাখার নতুন কমিটি। এতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর সাক্ষরিত প্যাডে আসে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সঞ্জয় পাশী জয়ের নাম।



মন্তব্য করুন