কুলাউড়ায় চোরাই মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ গ্রেফতার ১

November 19, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানা পুলিশ চোরাই হিরো গ্লামার মোটরসাইকেল ও দুটি মোবাইলসহ রোমেল ইসলাম (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার রোমেল ইসলাম পার্শ্ববর্তী রাজনগর উপজেলার কালাইকোনা গ্রামের রহমান মিয়ার ছেলে।
১৮ নভেম্বর বৃহস্পতিবার কুলাউড়া থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোমেল ইসলামকে মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোমেল ইসলাম নামের এক ব্যক্তিকে চোরাই হিরো গ্লামার মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয় কুলাউড়া থানা পুলিশের একটি দল ।
তিনি আরো জানান আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com