শেখ হাসিনার উপহার হিসেবে শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ
December 15, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ছিন্নমুল অসহায় শীতার্থদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। ১০ ডিসেম্বর শুক্রবার এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়,ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী ও কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।



মন্তব্য করুন