কুলাউড়ায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
December 15, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সিআর ১৮৫/১৯ (কুলাউড়া) এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আব্দুল ফাত্তাহকে কুলাউড়া উপজেলার বিচারাকান্দি এলাকা থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল ফাত্তাহ কুলাউড়া উপজেলার বিচারাকান্দি গ্রামের মৃত মফিজ উল্লাহর ছেলে।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন