কুলাউড়ায় মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

December 16, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনে ঐ দিন ভোরে কুলাউড়া স্বাধীনতা সৌধে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষে এবং উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, কুলাউড়া প্রেসক্লাব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টায় উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন।
এ সময় তার সাথে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী ও কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়।
পরে সকাল ১১টায় কুলাউড়া স্বাধীনতা সৌধ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার এর পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনায় ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক সভায় জাতিরজনক বঙ্গবন্ধুসহ নিহত বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, রাজনীতিবিদ নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, কমলা কান্ত ভৌমিক, রজব আলী, আয়ুব আলী ও ফারুক আহমদ, বীর মুক্তিযোদ্ধা সন্তান এমদাদুল হক সুলতান ও সালাহ উদ্দিন আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com