কুলাউড়ায় ব্রাইট ইন্সটিটিউট এর শুভ উদ্বোধন

December 18, 2021,

কুলাউড়া প্রতিনিধি কুলাউড়ায় ব্রাইট ইন্সটিটিউট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ ডিসেম্বের শুক্রবার বিকাল ৩ টায় পৌর শহরের উছলাপাড়াস্থ আমিনুল জাহানারা টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জসিমুর রহমান, ইউপি সদস্য ছালিক আহমদ,  ব্যবসায়ী নির্মাল্য মিত্র সুমন, কালের কণ্ঠের সাংবাদিক মাহফুজ শাকিল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাইশা বিনতে আমির। সঞ্চালনায় ছিলেন মোঃ শাওন নিয়াজি। অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন ব্রাইট ইন্সটিটিউট এর পরিচালক মোঃ সেলিম আহমদ। ফিতা কেটে উদ্বোধন করেন পরিচালক সেলিম আহমদের  বাবা মোঃ আব্দুর রাজ্জাক।

ব্রাইট ইন্সটিটিউট এর পরিচালক ও নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সেলিম আহমেদ জানান, এই প্রতিষ্টানে স্পোকেন ইংলিশ, বেসিক গ্রামার, ক্রিয়েটিভ রাইটিং, আইএলটিএস, বেসিক কম্পিউটার এবং কিড্স ইংলিশ লানির্ংসহ বিভিন্ন কোর্সের ৩ মাস ও ৬ মাস মেয়াদী সেশনে ভর্তি চলছে। এই ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা সেবা গ্রহণ করতে পারবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com