কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী সুয়েবকে কাউন্সিলর মনির সম্মাননা প্রদান
December 26, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দৈনিক প্রথম আলোর সাবেক কুলাউড়া প্রতিনিধি মাঈনুর রহমান সুয়েব কে পৌরসভার সংরক্ষিত মহিলা ৪,৫, ও ৮নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাছলিমা সুলতানা মনির পক্ষ থেকে সৌজন্যে সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার ২৩ ডিসেম্বর রাতে স্থানীয় মাগুরাস্থ রহমান মন্জীলে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা এই যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতার সাথে সৌজন্যে সাক্ষাৎ ও সম্মাননা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন তান্নি রহমান, আজকের পত্রিকার প্রতিদিন সাংবাদিক এস আলম সুমন, আজকের দর্পনের প্রতিদিন নাজমুল বারী সোহেল, টাইম টিভির প্রতিদিন তারেক হাসান প্রমুখ। এসময় ওয়ার্ডের সমসাময়িক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়।



মন্তব্য করুন