কুলাউড়ায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

January 22, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ জানুয়ারী শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কুলাউড়া থানার এএসআই আক্কাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ জিআর ৪৫/২১ (কুলাউড়া) এর পরোয়ানাভূক্ত আশরাফুল ইসলাম সাহেলকে (৩০) কুলাউড়া থানার বেগমানপুর গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম সাহেল কুলাউড়া থানার বেগমানপুর গ্রামের তারা মিয়ার ছেলে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভুষন রায় বলেন, কুলাউড়া থানার এএসআই আক্কাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ জিআর মামলার পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। উক্ত আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com