বিশিষ্ট সমাজসেবী শামসুল ইসলাম এর ২য় মৃত্যু বার্ষিকী

January 22, 2022,

স্টাফ রিপোর্টার॥ দৈনিক একাত্তরের কথা ও যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি এবং প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের পিতা বিশিষ্ট সমাজসেবী শামসুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী ২৩ জানুয়ারি রোববার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ী উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবুতালিপুর গ্রামের নিজ বাড়িতে খতমে কোরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বাদ আছর কুলাউড়া শহরের উত্তর বাজার জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
মরহুম শামসুল ইসলাম ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির একজন প্রতিষ্ঠাতা সদস্য। বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ভাসানী ন্যাপ ও পরবর্তীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাগদল ও পরবর্তীতে আমৃত্যু বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
উল্লেখ্য, মরহুমের ৫ মেয়ে ও ৩ ছেলের মধ্যে দৈনিক একাত্তরের কথা ও যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি সাংবাদিক আজিজুল ইসলাম সবার ছোট। মরহুম শামসুল ইসলাম ২০১৯ সালের ২৩ জানুয়ারি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com