কুলাউড়ায় টিকা সনদ ছাড়া রেস্তোরাঁয় যাওয়ায় ১৯ হাজার টাকা জরিমানা
January 24, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ওমিক্রনের বিস্তার রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার ২৪ জানুয়ারি দুপুরে কুলাউড়া শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা।
এ সময় মাস্ক না পরা, রেস্তোরাঁয় টিকা সনদ যাচাই ছাড়া খাবার পরিবেশন ও গ্রহণ করা এবং ড্রাগ আইন-এ ৩টি মামলাসহ মোট ১২টি মামলায় ১৯ হাজার ৯শত টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, জনগণকে সরকারি নির্দেশনা মানাতে এ অভিযান আগামীতে আরও কঠোর হবে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে কুলাউড়া থানা পুলিশের একটি দল।



মন্তব্য করুন