কুলাউড়ায় জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়ি গ্রেফতার

January 29, 2022,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন থেকে ২৮ জানুয়ারি শুক্রবার থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে জুয়া খেলার সময় হাতেনাতে নগদ ১০ হাজার ৮৪০ টাকা, জুয়া খেলার তাসসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মুরাদ মীর (২৫), সালাম মিয়া (২৫), শহীদ আলী (৩৫), দুলাল মিয়া (৩২), আপ্তাব আলী (৩৫), শাহিন মিয়া ওরফে বলাই (৩৪) ও জায়েদ আহমদ শিবলু (২২)। আটককৃতদের বাড়ি পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর, কানাইটিকর ও মনরাজ গ্রামে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ৭জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com