র‌্যাব-৯ এর অভিযানে এক হাজার পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

January 30, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার উপজেলার কুলাউড়া থেকে জুড়ী গামী সড়কের টংঘর ফাস্ট ফুড এন্ড বিরিয়ানী হাউজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে বাবুমুন্ডা (৩০) এর দেহ তল্লাশি কালে ১০০৬ পিচ লাল রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
২৯ জানুয়ারী শনিবার র‌্যাব-৯, (সিপিসি-২) শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
আসামীর নাম বাবুমুন্ড া(৩০), পিতা-মৃত মাংরে মুন্ডা, সাং-এলভিনটিলা, ফুলতলা বাজার, থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজার।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী বাবুমুন্ডা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। জব্দ কৃত ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ১০০.৬ গ্রাম এবং মূল্য আনুমানিক ৪,০২,৪০০/-টাকা।
মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধার কৃত আলামত, গ্রেফতার কৃত আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারা মূলে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com