কুলাউড়ায় পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

February 7, 2022,

স্টাফ রিপোর্টার কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ৭ ফেব্রুয়ারী কুলাউড়া থানার এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জিআর পরোয়ানাভূক্ত আসামী মাসুক মিয়া, পিতা মৃত সজিব মিয়াকে কুলাউড়া থানার দক্ষিণ হিংগাজিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার আরেকটি অভিযানে এএসআই আক্কাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী আতিকুর রহমানকে কুলাউড়া থানার বাবনীয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আতিকুর রহমান কুলাউড়া থানার বাবনীয়া গ্রামের মৃত হাজী আব্দুল মান্নানের ছেলে।

কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আমিনুল ইসলাম বলেন, কুলাউড়া থানা পুলিশের দুটি অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com