কুলাউড়া উপজেলা চেয়ারম্যান সলমান যুক্তরাজ্যে যাত্রা
February 9, 2022,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান যুক্তরাজ্য গমন করেছেন।
বুধবার ৯ ফেব্রুয়ারি সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন।
জানা যায়, সফি আহমদ সলমান মাসব্যাপী ব্যক্তিগত সফরকালে যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।



মন্তব্য করুন