কুলাউড়া থানায় পরোয়ানাভূক্ত চার আসামী গ্রেফতার

February 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে জিআর মামলার পরোয়ানাভূক্ত চার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার ১৩ ফেব্রুয়ারী কুলাউড়া থানার এএসআই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জিআর ৫৫/১৬ (কুলাউড়া) এর পরোয়ানাভূক্ত আসামী ১. মশাইদ আলী, পিতা মৃত আপ্তাব আলী ২. জেলী বেগম স্বামী মশাইদ আলী কে কুলাউড়া থানার ইসলামপুর থেকে এবং আরেকটি অভিযানে এএসআই নাজমুল হোসেন ও এএসআই আবু তাহের সঙ্গীয় ফোর্সসহ জিআর ৩৩১/১২ (কুলাউড়া) এর পরোয়ানাভুক্ত আসামী ৩. মন্তু মিয়া, পিতা আমজদ উল্লা, ৪. জহুর আলী, পিতা মৃত সিদ্দেক আলীকে কুলাউড়া থানার হাজীপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আমিনুল ইসলাম বলেন, কুলাউড়া থানা পুলিশের দুটি পৃথক অভিযানে জিআর মামলার পরোয়ানাভূক্ত চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com