কুলাউড়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

February 14, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ১৪ ফেব্রুয়ারী কুলাউড়া থানার এএসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিআর ৫৬/২১ এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মিন্টুর ভর কে কুলাউড়া থানার হিঙ্গাজিয়া চা বাগান এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী মিন্টু ভর কুলাউড়া থানার হিঙ্গাজিয়া চা বাগান এলাকার গোপাল ভর এর ছেলে।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আমিনুল ইসলাম জানান কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলায় এক বছর সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com