কুলাউড়ায় র‌্যাব আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অস্ত্র উদ্ধার

February 15, 2022,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তালাবদ্ধ ঘর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অস্ত্র জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯।

সোমবার ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের হানিফ আলীর বাড়ির তালাবব্ধ একটি ঘর থেকে ২টি পাইপগান, ১০টি রামদা, ১টি কুড়াল ও লোহার ফলাযুক্ত ২৩টি তীর উদ্ধার করেছে। অস্ত্রগুলো পরে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com