কুলাউড়া তেলিবাড়ি ঈদগার পরিচালনা কমিটির সভাপতি হেলাল সম্পদক আজাদ

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার কর্মাধা ইউনিয়নে ঐতিহ্যবাহী পূর্ব হাসিমপুর তেলিবাড়ি শাহী ঈদগাহ নতুন পরিচালনা কমিটি গঠন করা হয় । ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার ১১ ঘটিকায় পূর্ব হাসিমপুর (তেলিবাড়ি) ঈদগাহ মাঠে ৪টি গ্রামের বিশিষ্টজনের উপস্থিতি নতুন পরিচালনা কমিটির সভাপতি কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল আহমেদকে সভাপতি ও মোঃ আজাদকে সাধারণ সম্পাদক করে এ নতুন কমিটি গঠন করা হয়েছে ।
কমিটি গঠন করার আগে উপস্থিত বিশিষ্টজনরা ঈদের ফজিলত তুলে বক্তব্য দেন ঈদ মুসলিম জাতির একটি বার্ষিক সম্মেলন ও উৎসবের দিন । বিশ্বের প্রত্যেকটি জাতিরই আনন্দ-উৎসবের জন্য বছরে কিছু দিনক্ষণ নির্ধারিত থাকে। তেমনি মুসলমানদের আনন্দোৎসবের জন্য বছরে দু’টি দিন নির্ধারিত রয়েছে । ঈদুল ফিতরের ফজিলত : ঈদুল ফিতরের দিনের বহুত ফজিলত রয়েছে। যারা ঈদের দিন যথারীতি ঈদগাহে গিয়ে যথানিয়মে ঈদের নামাজ আদায় করে মহান আল্লাহ তাদের দুআ কবুল করেন এবং তাদের অফুরন্ত পুরস্কার দানে ধন্য করেন। হাদিসে এসেছে, যারা ঈদের নামাজ আদায় করার জন্য ঈদের ময়দানে একত্র হয়, আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে ফেরেশতাদের ডেকে জিজ্ঞেস করেন যারা স্বেচ্ছায় দায়িত্ব পালন করে আজ এখানে সমবেত হয়েছে তাদের কী প্রতিদান দেয়া উচিত? ফেরেশতারা বলেন, পুণ্যময় কাজের পুরোপুরি পারিশ্রমিক দেয়াই উচিত। তখন আল্লাহ তায়ালা তাঁর ইজ্জতের শপথ করে বলেন, অবশ্যই তিনি তারে প্রার্থনা মঞ্জুর করবেন। এরপর আল্লাহ তায়ালা ঈদের নামাজ সমাপনকারী তাঁর নেক বান্দাদের উদ্দেশে ঘোষণা করেন, ‘আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি এবং তোমাদের কৃত অতীত পাপকে সওয়াবে পরিণত করে দিলাম ।
এই ঐতিহ্যবাহী তেলিবাড়ি ঈদগাহ পরিচালনা নতুন কমিটির মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা কর্মধা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালিক , মোঃ তারা মিয়া , মোঃ মানিক মিয়া, আইন উদ্দিন (সরকার), খালিক মিয়া (মহাজন), সহ সভাপতি মিরজান আলী সর্দার , আকিল মিয়া সর্দার, সহ সাধারণ সম্পাদক ক্বারী শফিকুর রহমান , কোষাধ্যক্ষ কুদরত আলী (মহাজন) । সদস্যবৃন্দদের মধ্যে রয়েছেন চাঁদ উল্যাহ, আজির মিয়া, মতিন মিয়া, জয়নাল আহমদ, হুসাইন আহমদ সুমন, ইসহাক মিয়া, সুফিয়ান মিয়া, কুদরত মিয়া, নজিব আলী প্রমুখ ।



মন্তব্য করুন