কুলাউড়ায় ৪১ জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইয়ানা এডুকেশনের শিক্ষাবৃত্তি বিতরণ

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলায় ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাসিক শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের হলরুমে মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করেন প্রধান অতিথি কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। মেয়র অধ্যক্ষ সিপার তার বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন ও ফাউন্ডেশনের মহতী উদ্যোগকে স্বাগত জানান।
ফাউন্ডেশনের পরিচালক মো. রফিকুল ইসলাম মামুন এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য, কুলাউড়া উপজেলা স্কাউটের সম্পাদক শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের উপদেষ্টাবৃন্দ কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল,
কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার আহমদ, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস ছালাম, নির্বাহী সদস্য পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যুতিষ চন্দ্র, সাংবাদিক নাজমুল বারী সোহেল, অভিভাবক রফিকুল ইসলাম রেনু, ফাউন্ডেশনের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সাইদুল ইসলাম ও মরিয়ম আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংবাদিক এইচ ডি রুবেল ও শহিদুল ইসলাম তনয়, কুলাউড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও ফাউন্ডেশনের নির্বাহী সদস্য হাসিনা আক্তার ডলি, সহকারী পরিচালক ইকবাল আহমদ সুমন, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার মো. সামসু উদ্দিন (বাবু), শিক্ষা বিষয়ক সম্পাদক সুজন আহমদ, প্রচার সম্পাদক আজহার মুনিম শাফিন, সহ-প্রচার জুনেদ আহমদ, দপ্তর সম্পাদক সাইদুল ইসলামসহ ইয়ানা ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম মামুন জানান, ফাউন্ডেশনের উদ্যোগে চলতি বছর উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত কলেজ ও স্কুল পর্যায়ের ৪২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে তাদের শিক্ষাবৃত্তি বাবত প্রতি মাসে কলেজ পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির জনপ্রতি ৩৫০ টাকা, ১০ম শ্রেণির জনপ্রতি ৩ শত টাকা, ৯ম ও ৮ম শ্রেণির জনপ্রতি ২৫০ টাকা, ৭ম ও ৬ষ্ট শ্রেণির জনপ্রতি ২ শত টাকা করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।
উল্লেখ্য, আমেরিকা প্রবাসী রাসেল আহমদ ইমনকে চেয়ারম্যান ও রফিকুল ইসলাম মামুনকে পরিচালক করে ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ, কুলাউড়া এনসি স্কুলের প্রধান শিক্ষক মো. আমির হোসেনসহ উপদেষ্টা মন্ডলী ও এনসি স্কুলের শিক্ষক সোহেল আহমদসহ নির্বাহী কমিটি গঠন করে শিক্ষা বিষয়ক ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের কার্যক্রম গত বছর থেকে চালু করা হয়েছে।



মন্তব্য করুন