১৫ বছরের মেয়েকে ধর্ষণ আসামী গ্রেফতার
February 19, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় উপজেলায় রাজু চামটা দাস (২৬) ১৪ ফেব্রুয়ারি বরমচাল চা বাগানের ১৫ বছরের একটি মেয়েকে মাটি কাটার কাজে নিয়ে পৌছে দেওয়ার কথা বলে ভুকশিমইল ইউনিয়নের পানাই নদীর পশ্চিম পাড়ে ধানী জমিতে নিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষন করে।
উক্ত ঘটনার বিষয়ে মেয়েটির মাপ বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারী রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বরমচাল চা বাগান এলাকা হতে ধর্ষক রাজু চামটা দাসকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে রাজু চামটাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন