একজন মানুষও মুজিববর্ষে গৃহহীন থাকবে না’

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২০ ফেব্রুয়ারী রবিবার বিকেলে ভাটেরা ইউনিয়নের ইসলামপুর গ্রামে আশ্রায়ণ-২ প্রকল্পের গৃহ নির্মাণকাজের পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, ওসি বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, ভাটেরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, এমপির সমন্বয়ক খায়রুল আলম কয়ছর ও অফিস সহকারী শেখ রুহেল আহমদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, ওসি বিনয় ভূষণ রায়, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভায় প্রথম ও দ্বিতীয় ধাপে ২১০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়।
বর্তমানে উপজেলার ভাটেরা ও হাজীপুর ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৬০টি গৃহ নির্মাণকাজ চলমান রয়েছে। পরে সন্ধ্যায় বরমচাল ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই পরিবারকে দুইটি ঘর হস্তান্তর ও এক পরিবারের ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের একজন মানুষও মুজিববর্ষে গৃহহীন থাকবে না।



মন্তব্য করুন