কুলাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অ্যাকশনে পুলিশ

February 22, 2022,

এইচ ডি রুবেল ॥ কুলাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেমেছে পুলিশ।
২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পৌর শহর এলাকায় এ অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়। এ সময় তার সাথে ছিলেন-কুলাউড়া ট্রাফিক পুলিশের টিআই মো. মিজানসহ থানা ও ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ওসি বিনয় ভূষণ রায় জানান, জনগণ যাতে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচল করতে পারে, সেই জন্য এ অভিযান।
তিনি আরও জানান, আমরা ব্যবসায়ীদের দোকানের সামনে অবৈধ জিনিসপত্র না রাখা ও অবৈধভাবে ফুটপাত দখল করা ব্যবসায়ীদের আহবান করেছি তারা যাতে আর এমন কাজ না করে। এরপরও যদি কেউ ফুটপাত দখলে রাখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযানে কয়েকটি অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com