দেশ রূপান্তরের কুলাউড়া প্রতিনিধি অনি চৌধুরী

March 3, 2022,

স্টাফ রিপোর্টার॥ দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শাহবান রশীদ চৌধুরী (এস আর অনি চৌধুরী)। ২ মার্চ বুধবার বিকেলে দেশ রূপান্তরের কার্যালয়ে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন ‘দেশ রূপান্তর’র সম্পাদক অমিত হাবিব। এ সময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তর’র নির্বাহী সম্পাদক মোস্তফা মামুন।
অনি চৌধুরী কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি একাত্তর টেলিভিশন ও সিলেটভিউ২৪ এর কুলাউড়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি কুলাউড়া থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সময় কুলাউড়া ডট কম’র সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তিনি পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তাঁর ব্যক্তিগত মোবাইল নাম্বার- ০১৭৬০-২৭১০৮২ ও ই মেইল-pressony11@gmail.com|

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com