মৌলভীবাজারের জেলার শ্রেষ্ঠ থানা কুলাউড়া

March 8, 2022,

এইচ ডি রুবেল॥ মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক সভায় জানুয়ারি মাসের ভালো পারফর্মেন্সের পুরস্কার স্বরূপ কুলাউড়া থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুজাহিদুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহীদুল হক মুন্সীসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ অফিসারবৃন্দ।
জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিতে অভিন্ন মানদণ্ডের আলোকে জানুয়ারি মাসের শ্রেষ্ঠ হিসেবে কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, কঠোর পরিশ্রম তথা সকল অফিসারের সম্মিলিত প্রচেষ্টায় কুলাউড়া থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে। এই পুরস্কার আমার ও থানার সকল অফিসার এবং ফোর্সের অর্জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com