কুলাউড়া মহিলা কলেজের মরহুম অধ্যক্ষসহ প্রতিষ্ঠাতাদ্বয়ের স্মরণে মিলাদ

March 9, 2022,

কুলাউড়া প্রতিনিধি কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের মরহুম অধ্যক্ষ মো. আব্দুর রউফসহ প্রতিষ্ঠাতাদ্বয় মরহুম মো. ইয়াকুব আলী ও মরহুম মো. তাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে ও প্রভাষক মো. খালিক উদ্দিনের পরিচালনায় বুধবার ৯ মার্চ কলেজ ভবনে অনুষ্ঠিত মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কলেজ গভর্নিং বডির সভাপতি, সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁন।

বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক, কলেজ কমিটির সদস্য গৌরা দে ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি, কলেজ কমিটির সদস্য এম শাকিল রশীদ চৌধুরী।

বক্তব্য রাখেন- কলেজের সহকারী অধ্যাপক সিরিন বেগম ও সিনিয়র প্রভাষক মো. আতাউর রহমান ও উপজেলা মসজিদের খতিব মাও. মুফতি আহসান উদ্দিন।

সভায় বক্তারা অধ্যক্ষ রউফসহ প্রতিষ্ঠাতাদ্বয়ের স্মৃতিচারণ করে বলেন, বিগত সময়ে মরহুম এ তিন গুণী ব্যক্তি যদি তাঁদের মেধা, শ্রম ও ভূমি দান করে কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে না আসতেন তাহলে আজ এ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠত না। তাঁদের অবদানে কুলাউড়ার নারীরা আজ উচ্চ শিক্ষায় অগ্রসর হয়ে কুলাউড়াকে আলোকিত করেছে। তাঁদের এ মহতী ভূমিকাকে আজ সবাইকে স্মরণ করতে হবে।

সভাশেষে মরহুম গুণীত্রয়ের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাও. মুফতি আহসান উদ্দিন।

উল্লেখ্য, অধ্যক্ষ মো. আব্দুর রউফ ২০২০ সালের ১৫ মার্চ, প্রতিষ্ঠাতাদ্বয় মরহুম আলহাজ্ব মো. ইয়াকুব আলী ২০০৫ সালের ৯ মার্চ ও মরহুম আলহাজ্ব মো. তাজুল ইসলাম ২০০৯ সালের ৫ মার্চ ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com