কুলাউড়ায় পাথর শাহ্ ইসলামিক একাডেমি সাপ্তাহিক শাখা’র সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট পাথর শাহ্ ইসলামিক একাডেমি সাপ্তাহিক শাখা উত্তর কুলাউড়া সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় শাখার প্রধানকারী মো আজিজুল ইসলাম সুলেমান এর সভাপতিত্বে ও সহকারী মো আব্দুস সামাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার প্রতিষ্ঠাতা ও নাজিম আলহাজ্ব শাহরিয়ার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানে কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজ সেবক এইচ ডি রুবেল, নিজামিয়া বিশকুটি দাখিল মাদরাসার সুপার মাও তফজ্জুল ইসলাম, সহকারী মো বুরহান উদ্দিন, মো ছালিক আহমদ মকছুদ, সহকারী মো আব্দুস সামাদ, মো সাহেদ উল্যাহ,কারিয়া ঈশিতা খান নাবিলা প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, দারুল ক্বিরাত.মানে বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষার প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানে পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধভাবে পাঠ করার নিয়ম পদ্ধতি জানা যায় সেই প্রতিষ্ঠানকে দারুল ক্বিরাত বলা হয়।
অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের চুড়ান্ত পরিক্ষায় উর্ওীনদের মধ্যে ১ম ২য় ও ৩য় সহ বিশেষ পুরস্কার প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠানের নাজিম সাহেবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়, পাশাপাশি ফুলতলী ট্রাস্টের অনুমোদিত ২০১১ সাল থেকে জামাতে সুরা হতে জামাতে রাবে পর্যন্ত অতি নিষ্টার সহিত বিশুদ্ধ কোরআন শিক্ষা দেয়া হচ্ছে এবং আগামীতেও এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহরিয়ার খান সাহেব।
অনুষ্ঠান শেষে দোয়া, মিলাদ মাহফিল ও শিন্নি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।



মন্তব্য করুন