কুলাউড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরীর দাফন সম্পন্ন

March 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার রাউৎগাউ এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক আব্দুল মালেক এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ১২ মার্চ সকাল ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বিকেল সাড়ে ৫টায় তাঁর পারিবারিক গোরস্থানের পাশে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।
জানাজার পূর্বে, পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, কুলাউড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, সহ অনেক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আব্দুল মালেক মৃত্যুকালে স্ত্রী, চার সন্তান ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। প্রথম সন্তান নূরুল আলম চৌধুরী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। ২য় সন্তান মাহবুব আলম চৌধুরী মাদ্রায় শিক্ষকতা করেন। ৩য় সন্তান জাহাঙ্গীর আজম চৌধুরী মৌলভীবাজার প্রাণী সম্পদ দপ্তরে উপ-সহকারী হিসাবে কর্মরত আছেন। ৪র্থ মেয়ে আসমা শিরিন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন।
সর্ব কনিষ্ঠ সন্তান এম. আর. মামুন চৌধুরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি অধ্যায়নরত রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com