কাজী বদরুল হক নিকাহ্ রেজিস্ট্রার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত
March 17, 2022,

মাহফুজ শাকিল॥ কুলাউড়া উপজেলার কাজী সমিতির সভাপতি কাজী একেএম বদরুল হক বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। সমিতির কেন্দ্রীয় সভাপতি কাজী মাওলানা খলিলুর রহমান সরদার ও মহাসচিব কাজী মাওলানা মো: ইকবাল হোসেনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, কাজী একেএম বদরুল হক কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর গ্রামের বাসিন্দা।



মন্তব্য করুন