দুইজন নিহতের ঘটনায় কুলাউড়ায় সেই ঘাতক বাসচালক গ্রেফতার

March 21, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোহাইউনি এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহতের ঘটনায় পলাতক আসামি বাসচালক কাজর মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ মার্চ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে প্রেরণ করে পুলিশ। কাজর মিয়া কমলগঞ্জ থানার নওয়াগাঁও এলাকার মৃত আমির আলী প্রকাশ মিহির আলীর ছেলে।
জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বিকেলে কুলাউড়া থেকে মোটরসাইকেল যোগে মৌলভীবাজারে যাচ্ছিলেন বুলবুল ও ফখর। পথিমধ্যে লোহাইউনি এলাকায় পৌঁছামাত্র কুলাউড়া গামী একটি বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা মারা যান। দুর্ঘটনার পর বাসচালক কাজর মিয়া পালিয়ে যান। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম ঘাতক বাসচালককে গ্রেপ্তারে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অভিযান চালান। অবশেষে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জানান, কাজরকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com