আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে শাহকালা (রহ:) ৩ দিন ব্যাপী উরুস মোবারক

March 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিম পাড়ায় অবস্থিত ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সংঙ্গি হযরত শাহকালা (রহ:) এর ৬৭১ তম পবিত্র বার্ষিক উরুস মোবারক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১ মার্চ সকাল ১১টায় হযরত শাহকালা (রহঃ) এর মাজারের বর্তমান গদ্দিনশীন খাদেম ও মতোওয়াল্লী শাহ সৈয়দ ইছমাইল আলী এবং মাজারের সহকারী খাদেম ও সহকারী মতোওয়াল্লী শাহ সৈয়দ আজমল আলী সহ ভক্তবৃন্দ আসিকানদের নিয়ে খাদিমপাড়ায় গিলাফ হাতে নিয়ে এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। পরে ১২ টায় হযরত শাহকালা (রহ:) এর মাজারে গিলাফ ছড়ানোর হয়। মাজারে শরীফে গিলাফ ছড়ানো পর ১২৪ জন কোরানে হাফেজ গনের মাধ্যমে পবিত্র কুরআন শরীফ খতম, শিরনী বিতরণ, মিলাদ মাহফিল ও দোয়ার মধ্যদিয়ে উরুস মোকারকের প্রথম দিন শুরু হয়েছে।
প্রতিবছরের মত এবারও উরুস উপলক্ষে দরগাহ প্রাঙ্গনে বসেছে মেলা। খাদিমপাড়া সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে পসরা নিয়ে বসেছেন দোকানীরা।
মেলায় প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। ২৩ মার্চ মধ্যরাতে আখেরী মোনাজাতেরে মধ্যদিয়ে হযরত শাহকালা (রহঃ) এর তিন দিন ব্যাপী উরুস মোবারক শেষ হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com