কুলাউড়ায় লতিফ খান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প’

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আব্দুল লতিফ খান ফাউন্ডেশন। শুক্রবার ২৫ মার্চ উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানে “স্বাধীনতা মেডিক্যাল ক্যাম্প ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট” এর আয়োজন করা হয়। সেইভ সিলেট
সেইভ সিলেট পরিবারের সিলেট ব্লাড সেন্টার এর পরিচালনায় কুলাউড়া ব্লাড সেন্টার এর সেচ্ছাসেকদের আয়োজনে এবং আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের সহযোগিতায় শরীফপুর ইউনিয়নের পালকীছড়া স্কুল এবং চাতলাপুর চা বাগান হাসপাতালে প্রায় তিন শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রিপোর্ট কার্ড বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের ট্রাস্টি, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান জানান, স্বাধীনতা দিবসে সেবামূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়ার লক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।



মন্তব্য করুন