কুলাউড়ায় বীর শহীদদের প্রতি এমপি সুলতান মনসুরের শ্রদ্ধাঞ্জলি

কুলাউড়া প্রতিনিধি॥ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
শনিবার ২৬ মার্চ সকাল ৫ টা ৫১ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর সকাল ৮টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন।
প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কুলাউড়া পৌরসভা, কুলাউড়া থানা, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ , সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুর রহমান ছয়ফুল, হোসেন মনসুর, ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, এমপির বিশেষ সহকারী জামিল আহমেদ মোহন, অফিস সহকারী শেখ রুহেল আহমদ প্রমুখ।



মন্তব্য করুন