গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা স্বামী আটক
April 6, 2022,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় মোর্শেদ আক্তার সাথি (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে করা হয়েছে। এ ঘটনায় সাথি স্বামীকে আটক করেছে পুলিশ। সাথি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুজিবুর রহমান মেয়ে।
বুধবার ৬ এপ্রিল ভোররাতে পৃথিমপাশা ইউনিয়নের কড়ইগ্রাম থেকে সাথির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ জানান, পারিবারিক কলহের জের ধরে সাথি তার নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, এ ঘটনায় সাথির স্বামী জামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।



মন্তব্য করুন