কুলাউড়ায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
April 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সহিদ আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
১১ এপ্রিল সোমাবার এএসআই মোহাম্মদ আনোয়ার হোসেন কুলাউড়া থানার পীরের বাজার থেকে জিআর ২৩৮/২০০৩ (কুলাউড়া) এর ৬ ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত সহিদ আলী নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামী সহিদ আলী কুলাউড়ার বিলপাড় থানার মৃত জৈমত উল্লার ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন